সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাঁদা না দেয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা নরসিংদীতে।

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
চাঁদা না দেয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা নরসিংদীতে।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

আহত সাংবাদিকদের বরাতে জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসগুলো সাময়িকভাবে থামানো হয়। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী বাস পার্কিংয়ের অজুহাতে সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে একপর্যায়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ডিআরইউর বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা পরিকল্পিত। চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এ হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

ডিআরইউ নেতারা আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।