সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হ‍্যাঁ ভোটের প্রচারণার সময় পল্লী বিদ্যুৎ কর্মীকে যুবদলের মারধর।

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬
হ‍্যাঁ ভোটের প্রচারণার সময় পল্লী বিদ্যুৎ কর্মীকে যুবদলের মারধর।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণের সময় পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের বিরুদ্ধে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কর্মচারী জাহিদ চনপাড়া বটতলা মোড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা চালায়। তারা লিফলেট বিতরণে বাধা দেয়, গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে মারধর করে। পরে তার কাছে থাকা লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জাহিদ বলেন, তিনি সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ হামলার শিকার হন। হামলাকারীরা তার কাছ থেকে সব লিফলেট কেড়ে নিয়ে নষ্ট করে দেয়। ঘটনার পর তিনি নিরাপদ স্থানে সরে গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, বিষয়টি তার জানা নেই। যুবদলের কেউ জড়িত থাকলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, একজন বিদ্যুৎকর্মী সরকারের গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণের সময় এক বিদ্যুৎকর্মীর ওপর হামলার খবর তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।