সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নির্বাচনী প্রচারণার সময় মুফতি আমির হামজার মা ও নারীকর্মীদের বিএনপি নেতার হেনস্থা।

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
নির্বাচনী প্রচারণার সময় মুফতি আমির হামজার মা ও নারীকর্মীদের বিএনপি নেতার হেনস্থা।

কুষ্টিয়া–৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, ভোট চাইতে যাওয়ার সময় তার মা ও নারী কর্মীদের অপমান ও লাঞ্ছিত করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করা হয়। ওই দলে মুফতি আমির হামজার মা উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন। তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মুফতি আমির হামজা বলেন, নারীদের ওপর এ ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টেকসই হতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।