সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা, এ মাদরাসাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে রেখেছে।

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা, এ মাদরাসাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে রেখেছে।

জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে—এমন অপপ্রচারকে ‘নির্জলা মিথ্যাচার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৬ আসনের নির্বাচন পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. নাসির উদ্দীন। ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন (অব.)-এর পক্ষে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, জামায়াতে ইসলামী বা ১১ দল ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে। এটি সম্পূর্ণ মিথ্যা। কওমি মাদরাসাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে রেখেছে।

তিনি বলেন, কওমি মাদরাসার সঙ্গে ডায়ালগ ও পরামর্শের মাধ্যমে এই শিক্ষাব্যবস্থার উৎকর্ষ কীভাবে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায়, সে বিষয়েই আমরা কাজ করব। মুখে নয়, কাজে তা প্রমাণ করা হবে।

মসজিদকেন্দ্রিক অপপ্রচারের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বলা হচ্ছে মসজিদ থেকে ইমামদের সরিয়ে দেওয়া হবে—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন। ইমাম ও খতিবরা মর্যাদার সঙ্গেই দায়িত্ব পালন করবেন। বরং এখন তাদের মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত নয়। তারা খুতবা দেন, ইমামতি করেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো কার্যকর ভূমিকা থাকে না।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি মসজিদের ইমাম ও খতিবকে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য করা হবে, কারণ তারাই সবচেয়ে ভালোভাবে জানেন কীভাবে একটি মসজিদের মর্যাদা রক্ষা ও উন্নীত করতে হয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি ১৮ কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছেন—যাদের অনেককে দিনের পর দিন, মাসের পর মাস গুম করে রাখা হয়েছে। অনেকেই আর ফিরে আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে তা আজও অজানা।

তিনি দাবি করেন, শহীদদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে দেশে প্রকৃত বীর সন্তানের জন্ম হবে না। আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদির মতো শহীদদের হত্যার বিচার এখনো সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়াকে তিনি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।