সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির দুঃসময়ের বন্ধু বিডিটুডে নিউজ পোর্টাল বিএনপির ইন্ধনে বন্ধ হওয়ার অভিযোগ সম্পাদকের।

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
বিএনপির দুঃসময়ের বন্ধু বিডিটুডে নিউজ পোর্টাল বিএনপির ইন্ধনে বন্ধ হওয়ার অভিযোগ সম্পাদকের।

বিএনপির লোকজনের ইন্ধনেই অনলাইন সংবাদমাধ্যম বিডিটুডে বন্ধ করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এক ফেসবুক স্ট্যাটাসে বিডিটুডের কর্ণধার ও একজন শিক্ষক-গবেষক এই অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে বলা হয়, ২০১৬ সালের পর শেখ হাসিনা সরকারের নির্দেশে আদালত যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন দেশের মূলধারার কোনো গণমাধ্যম সে খবর প্রকাশে সাহস দেখায়নি। ওই সময়ে তারেক রহমানসংক্রান্ত সংবাদ প্রচারে বিডিটুডেই ছিল অন্যতম ভরসা।

ওই সময় তারেক রহমানের বর্তমান প্রেস সচিব সালেহ শিবলী লন্ডন থেকে নিয়মিত ই-মেইলে সংবাদ পাঠাতেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়। একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হয়েছে, অন্য কোনো গণমাধ্যম খবর প্রকাশ না করায় ব্যক্তিগতভাবে শুধু বিডিটুডেকেই এসব মেইল পাঠানো হতো—এ বিষয়টি শিবলী অবগত ছিলেন।

স্ট্যাটাসে আরও বলা হয়, সে সময় সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য তারেক রহমান বিডিটুডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এমনকি সালেহ শিবলী বিডিটুডের সম্পাদকের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের প্রস্তাবও দিয়েছিলেন। তবে রাজনীতিতে আগ্রহ না থাকায় সম্পাদক সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

বর্তমানে পরিস্থিতি বদলালেও অভিযোগ উঠেছে, বিএনপি সংশ্লিষ্টরাই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিডিটুডে পোর্টালটি বন্ধ করে দিয়েছে। এতে চরম হতাশা প্রকাশ করে সম্পাদক প্রশ্ন তুলেছেন—দুঃসময়ে সাহসিকতার প্রতিদান কি এভাবেই দেওয়া হয়?

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা রাজনৈতিক দলগুলো নিজেরাই কি ভিন্নমত বা স্বাধীন মিডিয়া দমনে জড়িত হচ্ছে?

মোকাররম হাসানের ফেসবুক পোস্টের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্যকারী লিখেছেন, “বিএনপির লোকজন লেলিয়ে দিয়েছে—এর প্রমাণ কোথায়? প্রমাণসহ পোস্ট করুন। ন্যারেটিভ তৈরি করে মিথ্যা বয়ান ছড়াবেন না।” আরেকজন মন্তব্য করেছেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যৎ সরকারের সময় কী হবে, তা অনুমান করা যায়।”

এদিকে সর্বশেষ এক স্ট্যাটাসে বিডিটুডে কর্তৃপক্ষ জানায়, সাইটটি খুলে দেওয়ার বিনিময়ে নেপথ্য থেকে বিশেষ শর্ত বা ‘মুচলেকা’ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, সরকারের ভেতরে থাকা অগণতান্ত্রিক একটি চক্র ও তাদের সহযোগীরা বিডিটুডেকে নিয়ন্ত্রণে নিতে চায়। তাদের প্রস্তাব ছিল—কোন সংবাদ প্রকাশ করা যাবে আর কোনটি যাবে না, সে শর্ত মানলে সাইট খুলে দেওয়া হবে।

তবে বিডিটুডে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করে তারা সাংবাদিকতা করবে না।