সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাঁদা না দেওয়ায় কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক।

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
চাঁদা না দেওয়ায় কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক।

রাজশাহীর বাঘা উপজেলায় বাড়ি নির্মাণকালে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

ভুক্তভোগী কলেজ শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিকেলে তিনি তার নতুন ভবনের নির্মাণকাজ তদারকি করছিলেন। এ সময় টিপু সুলতান মোটরসাইকেলে এসে মিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন। কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু সুলতান জনসম্মুখে তাকে মারধর শুরু করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষককে উদ্ধার করেন। ঘটনাকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম শোরগোল শুনে ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনার পর তিনি অভিযুক্ত টিপু সুলতানকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় দলটির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে গত বছর ক্ষমতার পরিবর্তনের পর তিনি ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। যদিও আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক জানিয়েছেন, তিনি টিপু নামের কাউকে চেনেন না এবং তার সঙ্গে দলের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তার জানা নেই।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।