সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাগুরায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিএনপি ও যুবদল নেতা দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
মাগুরায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিএনপি ও যুবদল নেতা দুই ভাই গ্রেফতার

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট ও তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা, দুটি ছুরি ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ সময় দুই সহোদরকে আটক করে শালিখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার মনিরুজ্জামান চকলেট মুন্সি ও মুন্সি নয়নুজ্জামান নয়ন শালিখা উপজেলার আড়পাড়ার বাসিন্দা মুন্সি শহিদুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব পদসহ মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তবে চলতি বছরের ২৪ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।