সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি নেতাদের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার মিটিংয়ের ছবি ফাঁস।

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
বিএনপি নেতাদের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার মিটিংয়ের ছবি ফাঁস।

সাংবাদিক শাফিন রহমান এক লেখায় দাবি করেছেন, কয়েকটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই নেতা—আমীর খসরু মাহমুদ ও আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং (RAW)-এর সরাসরি যোগাযোগ রয়েছে।

লেখায় বলা হয়, OSINT প্ল্যাটফর্মে সংযুক্ত একটি ভিডিওতে নয়াদিল্লিতে RAW-এর একজন অপারেটিভের সঙ্গে এই দুই নেতার বৈঠকের দৃশ্য দেখা যায়। সেখানে বৈঠকে উপস্থিত ব্যক্তির নাম হিসেবে কর্নেল গৌরব দোগরার উল্লেখ করা হয়েছে, যাকে RAW-এর একজন অপারেটিভ বলে দাবি করা হয়েছে।

শাফিন রহমানের লেখায় উল্লেখ করা হয়, আমীর খসরু মাহমুদ ২০১৮ সালের জুনে, ২০২১ সালের এপ্রিলে এবং সর্বশেষ ২০২৩ সালের ২৮ অক্টোবরের আগে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেন। অপরদিকে, আব্দুল আউয়াল মিন্টু ২০১৮ সালের জুনে একবার নয়াদিল্লি সফর করেন বলে দাবি করা হয়েছে। লেখকের ভাষ্য অনুযায়ী, প্রতিবারই তারা একই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এসব বৈঠক অনুষ্ঠিত হয় নয়াদিল্লির ওবেরয় হোটেলে। লেখায় আরও বলা হয়, উক্ত হোটেলটি লোদি রোডে অবস্থিত RAW-এর সদরদপ্তরের নিকটবর্তী।

এই প্রেক্ষাপটে লেখক প্রশ্ন তুলেছেন—RAW-এর কোনো কর্মকর্তার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের ছবি বা ভিডিও কীভাবে প্রকাশ্যে এল। তার মতে, RAW সদরদপ্তরের আশপাশে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ কঠিন; বরং সংস্থাটির ভেতর থেকেই এসব তথ্য প্রকাশ হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনাও উত্থাপন করেছেন তিনি। লেখায় এটি কূটনৈতিক বা রাজনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমীর খসরু মাহমুদ চট্টগ্রাম-১১ এবং আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসন থেকে নির্বাচন করছেন বলে লেখায় দাবি করা হয়।

শাফিন রহমান আরও দাবি করেন, পোস্টে সংযুক্ত ছবিগুলোর মেটাডাটা যাচাই করা হয়েছে এবং সেগুলো ‘সত্য’ বলে তিনি মনে করেন।