সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভুয়া ডিবি পরিচয়ে মহিষ ছিনতাইয়ের চেষ্টা; সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সহ দুইজন আটক, গণপিটুনিতে আহত

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভুয়া ডিবি পরিচয়ে মহিষ ছিনতাইয়ের চেষ্টা; সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সহ দুইজন আটক, গণপিটুনিতে আহত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মহিষ বোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় টিটন মল্লিক ও আব্দুর রশিদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে তারা আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা মহিষবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) অনুসরণ করছিল। তেরমাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি পিকআপের গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে মারধর শুরু করে এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করেন। এ সময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও টিটন মল্লিক ও আব্দুর রশিদকে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা মহিষ ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেন। টিটন মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করেন বলে জানায় স্থানীয়রা।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং ব্যবহৃত মাইক্রোবাস ও পিকআপটি থানায় নিয়ে যায়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গণপিটুনিতে আহত দুইজন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দল টিটন মল্লিককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বলে জানা গেছে।