সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই আন্দোলনে লাশ পুড়ানোর মামলায় পুলিশের ডিআইজি সহ ৫ জনকে মৃত্যুদণ্ড।

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই আন্দোলনে লাশ পুড়ানোর মামলায় পুলিশের ডিআইজি সহ ৫ জনকে মৃত্যুদণ্ড।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলা ও সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের সাবেক ডিআইজি সহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের বিচারিক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মধ্যে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক সংসদ সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি, এসআই আব্দুল মালেক ও বিশ্বজিৎ শাহা। এর মধ্যে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।