সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির ঋণখেলাপি আসলাম চৌধুরীর ভুয়া চেক দিয়ে জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা।

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির ঋণখেলাপি আসলাম চৌধুরীর ভুয়া চেক দিয়ে জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঘোষিত আর্থিক সম্মাননার চেক বারবার বাউন্স হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো চরম হয়রানির শিকার হচ্ছেন।

গত ৮ জানুয়ারি ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও ভূমিকা রাখা অন্তত ১২০০ ব্যক্তিকে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানাধীন জ্যাম সংস্থার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

তবে অনুষ্ঠান শেষে চেকগুলো ব্যাংকে জমা দিতে গেলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় একের পর এক চেক বাউন্স হয়। আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে আসলাম চৌধুরী ১৬ জানুয়ারি ব্যাংকে টাকা জমা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ১৮ জানুয়ারি ব্যাংকে গিয়ে দেখা যায়, হিসাবে মাত্র ২০ হাজার টাকা রয়েছে।

এরপরও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। ২৮ জানুয়ারির মধ্যে অর্থ পরিশোধ না হলে আন্দোলনের ঘোষণা দিলে ৩ ফেব্রুয়ারি টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেদিনও ব্যাংকে গিয়ে চেক বাউন্স হওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ আজ ব্যাংকে উপস্থিত হতে বলা হলেও সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, হিসাবে মাত্র ১৬ হাজার টাকা রয়েছে।

এতে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারগুলো বারবার ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আয়োজক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের মাঝেও চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, এটি নিছক অব্যবস্থাপনা নয়; বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ৮৪৪ জন জুলাই শহীদ, ১০২ জন সাংবাদিক এবং গুরুতর আহত ও আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা আরও ২৫৪ জনসহ মোট ১২০০ ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তার বিরুদ্ধে ২৩টি ব্যাংকে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়।