সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সন্দ্বীপে বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্র তৈরির কারখানা: অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সন্দ্বীপে বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্র তৈরির কারখানা: অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতার মালিকানাধীন একটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের বিবিএসটি ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুইজন অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিবিএসটি ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) এবং রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ব্রিকফিল্ডটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ব্রিকফিল্ডের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কার্যক্রম চলছিল।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে বিশেষ অভিযান চালায়। তল্লাশিতে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে পলাতক ও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি ও সরবরাহ করা হচ্ছিল কি না।