সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুলিশি হামলার মুখে অটলভাবে দাঁড়িয়ে থাকা এই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে।

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
পুলিশি হামলার মুখে অটলভাবে দাঁড়িয়ে থাকা এই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে।

তিনি মোহাম্মদ সাজিদ। তিনি ছারছীনা মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে কবি নজরুল সরকারি কলেজে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পুলিশের ধারাবাহিক আঘাতের মধ্যেও তিনি স্থান ত্যাগ না করে দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে এক পুলিশ সদস্য পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলে সাজিদ দু’হাত দিয়ে তাকে সরিয়ে দেন। ওই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সময় সাজিদের মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া পিঠ ও পায়েও তিনি আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। চিকিৎসকদের মতে, তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

সাজিদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে তার ব্যক্তিগত বিশ্বাস ও মনোভাব প্রকাশ করা কিছু লেখা রয়েছে, যা নতুন করে আলোচনায় এসেছে। ঘটনার পর বিভিন্ন মহল থেকে তার সুস্থতা কামনা করে দোয়া ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে।