সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাউফলে জামায়াত কর্মীদের ওপর হামলার ও গর্ভবতী নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ, ৩ নারী সহ আহত ২৬।

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাউফলে জামায়াত কর্মীদের ওপর হামলার ও গর্ভবতী নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ, ৩ নারী সহ আহত ২৬।

পটুয়াখালীর বাউফল উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার ঘটনায় তিন নারীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। শনিবার (আজ) দুপুরে ভান্ডারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে প্রচারণায় অংশ নেন দলটির একদল নারী কর্মী। এ সময় বিএনপির কয়েকজন কর্মী তাদের বাধা দেন এবং ভোট কেনার উদ্দেশ্যে টাকা বিতরণের অভিযোগ তুলে নারীদের ওপর হামলা চালান। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, সংঘর্ষে আহত জামায়াতের প্রায় ২৬ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজন নারী। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিকাল সাড়ে ৩টার দিকে জামায়াত কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর জামায়াত কর্মীরা বাউফল থানার সামনে বরিশাল–বাউফল সড়ক অবরোধ করেন। তারা পুলিশ বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে অভিযোগ তুলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির দাবি জানান। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তার দাবি, আজকের ঘটনায় জামায়াতের অন্তত ৩০ জন কর্মী আহত হয়েছেন।

তবে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারও হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জামায়াত কর্মীরাই বিএনপির লোকজনের ওপর হামলা করেছে এবং মিথ্যা অভিযোগ দিচ্ছে। তার দাবি, সংঘর্ষে বিএনপির ২০ জন কর্মী আহত হয়েছেন।

সন্ধ্যায় পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর জামায়াত কর্মীদের এক সমাবেশে বক্তব্য দিয়ে সহিংসতার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।