সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ভোট চাইতে জামায়ত কর্মী, এলাকাবাসী বেঁধে রাখলো খাম্বার সাথে।

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬
রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ভোট চাইতে জামায়ত কর্মী, এলাকাবাসী বেঁধে রাখলো খাম্বার সাথে।

যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে স্থানীয় জনতার হাতে এক জামায়াত কর্মী আটক হওয়ার ঘটনা ঘটেছে।

আটক ব্যক্তি সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী। তিনি বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে সাব্বির হোসেনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে স্থানীয়রা নারী ও সাব্বির হোসেনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেন। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে দুজনকেই ছেড়ে দেয়।

স্থানীয়দের দাবি, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। রাতে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা কক্ষে ঢুকে দুজনকে একসঙ্গে দেখতে পান।

তবে সাব্বির হোসেনের দাবি, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন।

এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের কোনো নেতা নন, তিনি একজন কর্মী। নির্বাচনের সময় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং সাব্বির হোসেনকে তার স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।