সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অনলাইনে ভোটার নাম্বার ও ভোট কেন্দ্র জানতে পারবেন।

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
অনলাইনে ভোটার নাম্বার ও ভোট কেন্দ্র জানতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটারদের অংশগ্রহণ সহজ ও তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে চারটি ভিন্ন উপায়ে ঘরে বসেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে ইসি। অ্যাপের পাশাপাশি হটলাইন, এসএমএস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। অ্যাপটিতে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও মানচিত্রসহ বিস্তারিত তথ্য সংযুক্ত রয়েছে।

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি উপায় হলো—

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

অ্যাপটি ইনস্টল করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানা যাবে।

২. হটলাইন নম্বর ১০৫

দেশের যেকোনো স্থান থেকে ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে। অপারেটরের সঙ্গে কথা বলতে কলের সময় ৯ চাপতে হবে। এই সেবা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।

৩. এসএমএসের মাধ্যমে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

ইসির ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা সম্ভব।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের মাধ্যমে এবারের নির্বাচনকে আরও স্বচ্ছ, সহজ ও অংশগ্রহণমূলক করা হচ্ছে। এতে ভোটাররা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পেয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।