সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মৌলভীবাজারে রিকশা মার্কার সমর্থক হওয়ায় আনারস বাগানের ২ হাজার আনারস কেটে নেওয়ার অভিযোগ।

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
মৌলভীবাজারে রিকশা মার্কার সমর্থক হওয়ায় আনারস বাগানের ২ হাজার আনারস কেটে নেওয়ার অভিযোগ।
মৌলভীবাজার-৪ আসনে মৌলভীবাজার-৪ আসনের রামেশ্বরপুর মুহাজিরাবাদ এলাকায় রিকশা মার্কার এক সমর্থক বাবা- ছেলেকে মারধর করে আনারস বাগানের ২ হাজার আনারস কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগী একজন অসহায় আনারস চাষি বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়, রিকশা প্রতীকের সমর্থক হওয়ার জের ধরে ওই বাগানে হামলা চালানো হয়। এ ঘটনায় চাষির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ভুক্তভোগীকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, বিষয়টি প্রকাশ করলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আসনের রিকশা মার্কার প্রার্থী নুরে আলম হামিদী বলেন, “উপরেতো আল্লাহ একজন আছেন, তিনি সব কিছু দেখতেছেন। কেউ সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, জুলুম-নির্যাতন করে শেষ রক্ষা অতীতে পায়নি, ভবিষ্যতেও পাবে না।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।