সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী টিম ওয়াইজ কাজ করতে হবে

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী টিম ওয়াইজ কাজ করতে হবে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে টিম ওয়াইজ কাজ করতে হবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হবো। কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখবো আমরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক পরিচিতিমূলক সভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মিশন একটাই– মানুষের প্রত্যাশা বেশি, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কাজ করতে হলে আমাদের টিম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব।’ তিনি আরও জানান, বিগত এক বছরে কাজের কী কী ঘাটতি ছিল তা খতিয়ে দেখে আগামী ১০০ দিনের জন্য একটি লক্ষ্যমাত্রা তৈরি করা হবে। সভায় নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রথম তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা ‘ওয়ার্ক প্ল্যান’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, ‘প্রথম তিন মাসের একটি পরিকল্পনা করতে হবে যাতে আমরা মানুষকে বলতে পারি যে এই সময়ে আমরা কী কী কাজ করেছি।’ প্রতিমন্ত্রী আরও জানান, সাবেক উপদেষ্টা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন, যা আমলে নেওয়া হবে। বিশেষ করে ঈদের সময় সম্ভাব্য আন্দোলনের কথা মাথায় রেখে আগেভাগেই সমাধানের পথ খোঁজার তাগিদ দেন তিনি। পরিচয় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।