সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সচিবালয়ে পৌঁছাতে তার সময় লাগে ৪১ মিনিট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে নিজ গাড়িতে রওনা হন। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে গাড়ি থেমে যায়। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। রুমন বলেন, পথে চারটি সিগন্যালে থামার সময় রাস্তায় থাকা পথচারীরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। গাড়ি থেকে হাত নেড়ে তিনি জনসাধারণের অভিনন্দনের জবাব দেন। কেউ কেউ গাড়ির সামনে এসে শুভেচ্ছা জানান এবং কাছ থেকে মোবাইল ফোনে সেলফিও তোলেন। সচিবালয়ে ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। চেম্বারে বসার পর তিনি মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বুধবার বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিনও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, এর আগে সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস একদিন এবং শেখ হাসিনা দুদিন সচিবালয়ে অফিস করেছিলেন।