সর্বশেষ
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ
Live Bangla Logo

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে স্লোগান

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে স্লোগান
প্রায় দেড় বছর পর ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর ছবি রেখে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুব মহিলা লীগ-এর একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে সেখানে দেখা যায়। ২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য পৃথক কক্ষ ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র ‘উত্তরণ’-এর কার্যালয়। তৃতীয় তলায় পরিচালিত হতো দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম। শুরুর দিকে ভবনটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দলটি রাষ্ট্রক্ষমতায় এলে এটি দলের নামে ক্রয় করা হয়। ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার পর পাশের চারতলা দুটি ভবন কিনে কার্যালয়ের সম্প্রসারণ করা হয়। সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে কেনা হয়। সেখানে কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা ও উপকমিটির সদস্যরা বসতেন। একটি কক্ষে দলীয় প্রকাশনা বিক্রির স্টলও ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন গণভবন দখলে নেয় উত্তেজিত জনতা। একই দিন ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু বাড়ির পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় ছয় মাস পর পোড়া ভবনটিতে স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবকের অবস্থান দেখা যায়; আবার কখনও ভবন ঘিরে পাহারার দৃশ্যও লক্ষ্য করা গেছে। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবির প্রেক্ষিতে গত বছর মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে সংগঠনের কয়েকজন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে কিছুক্ষণ স্লোগান দেন এবং পরে সেখান থেকে সরে যান।