সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের সামনে সিলেটি ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি সিলেট নগরীর সিলেটি নাগরি চত্বরের নিকটবর্তী এলাকায় আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সাব্বির আহমদ, সিলেটি কিবোর্ডের কো-ফাউন্ডার। কর্মসূচিতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত সিলেটি ভাষা আন্দোলনের কর্মী ও ভাষা-সচেতন ব্যক্তিরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন ম. তে মমোস-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদ। তিনি ২১শের ভাষা আন্দোলনের চেতনার প্রসঙ্গ তুলে বলেন, সিলেটি ভাষা ইউনেস্কোর স্বীকৃত ভাষার তালিকায় অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে এ ভাষার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তিনি আরও বলেন, ভাষার মর্যাদা ও সংরক্ষণের স্বার্থে সিলেটি ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা জরুরি। বক্তারা বলেন, ২০২৬ সালের গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার প্রেক্ষাপটে দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে আলোচনা শুরু হয়েছে, তার আলোকে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিও জোরালো হয়েছে। তারা নবগঠিত বাংলাদেশ সরকারের কাছে সিলেটি ভাষাকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, যুক্তরাজ্য প্রবাসী সিলেটি ভাই-ব্রাদার্সদের আর্থিক সহায়তায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ শেষে ভাষাগত অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটি ভাষার স্বীকৃতির দাবিতে মানববন্ধন | Live Bangla