সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মুহাম্মদ ইউনূস ফিরলেন তার ইউনূস সেন্টারে।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মুহাম্মদ ইউনূস ফিরলেন তার ইউনূস সেন্টারে।
দীর্ঘ প্রায় ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে আবারও নিজের কর্মস্থল ইউনূস সেন্টার-এ ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটান। ফেরার প্রথম দিনেই দাপ্তরিক কাজে সক্রিয় হয়ে ওঠেন তিনি। বিভিন্ন গ্রামীণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এতে ইউনূস সেন্টার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাসভবনে ফেরার পরিকল্পনা দায়িত্ব পালনকালে তিনি সরকারি বাসভবন যমুনা-তে অবস্থান করছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে সেখান থেকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দেশের গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখেন এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। দায়িত্ব শেষে তাঁর সামাজিক ব্যবসা ও গ্রামীণ উদ্যোগে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।