সর্বশেষ
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২০ টাকার চাঁদা এফন ২০০ টাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
২০ টাকার চাঁদা এফন ২০০ টাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশাচালকরা চাঁদা আদায়ের প্রতিবাদ জানিয়েছেন। রোববার সকালে উপজেলার বদরুল ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারী চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা চাঁদা দিতে হলেও এখন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। চালকদের আরও দাবি, ত্রিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কের অন্তত ২০টির বেশি পয়েন্টে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, দরিরামপুর বাসস্ট্যান্ড, ত্রিশাল বড়মা সড়কের পোস্ট অফিস মোড়, ব্র্যাক অফিস মোড়, বালিপাড়া বালুর মোড়, গোহাটা মোড়, বৈলর মোড়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকা, বগারবাজার, কালীরবাজার, বাগান মোড়সহ বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন আন্দোলনরত চালকদের আশ্বাস দিয়ে বলেন, সড়কে কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না। যারা চাঁদা তুলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কে চাঁদাবাজি বন্ধে কাজ চলছে। পরে ওসির আশ্বাসে চালকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।