সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালকে পিটিয়ে হত্যা।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালকে পিটিয়ে হত্যা।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। নিহত নুরে আলম শরীয়তপুর সদর উপজেলার শফিপুর এলাকার মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি রাজধানীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, চাঁদা নিয়ে পূর্ববিরোধের জেরে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক নুরে আলমকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের খালাতো ভাই ওমর ফারুক অভিযোগ করেন, হৃদয় নামে এক চালক সড়কে গাড়ি চালাতে গেলে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নুরে আলমকে মারধর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। নিহতের তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে বলেও জানান তিনি। ডিএমপির যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি নুরে আলমের সঙ্গে আরেক লেগুনাচালকের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।