সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

নড়াইলে আওয়ামিলীগের হামলায় বিএনপির ৪ জন নিহত।

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে আওয়ামিলীগের হামলায় বিএনপির ৪ জন নিহত।
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ ও তাঁর ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার (সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী) মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় খায়ের মোল্লার একচ্ছত্র প্রভাব ছিল। তবে ওই ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গেলে খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপ নিয়ন্ত্রণ নেয়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরে আসতে শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ভোরে সংঘর্ষের একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রহমান খলিল, তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন নিহত হন। এদিকে গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।