সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের টিন বিক্রির অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে।

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের টিন বিক্রির অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে।
জামালপুরের ইসলামপুর উপজেলা-য় অবস্থিত ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খানের বিরুদ্ধে। এ ঘটনায় শাখা কমিটির সহসভাপতি তার শাস্তি দাবি করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে জানা যায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের টিন খুলে রাখা হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে কাউকে না জানিয়ে ওই টিন বাইরে বিক্রি করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি। বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়। কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সভাপতি ও সম্পাদক দলীয় পদ ব্যবহার করে কোনো অনিয়মে জড়িত থাকলে তার দায় তাদেরই নিতে হবে। তিনি এ বিষয়ে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেছিলেন। এর বাইরে বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। অভিযুক্ত সভাপতি সাব্বির খান দাবি করেন, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণের পর নিলামের মাধ্যমে রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে। তবে নিলামের কোনো কাগজপত্র আছে কি না—এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।