সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নরসিংদীতে ধর্ষণ, ঘটনা চাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা।

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদীতে ধর্ষণ, ঘটনা চাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা।
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে এক তরুণীকে বাবার কাছ থেকে পরিকল্পিতভাবে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত তরুণীর মা মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। ওসি জানান, মামলার চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে। বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।