সর্বশেষ
প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ডশ্রীমঙ্গলে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটকপ্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ডশ্রীমঙ্গলে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগের হামলায় বিএনপির কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
আওয়ামিলীগের হামলায় বিএনপির কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ
গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালানোর পর পাশের বিএনপি কার্যালয়েও ঢুকে তাণ্ডব চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় দলীয় চেয়ারপারসন তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় সাত লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে তিনি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। একটি প্রভাবশালী মহল ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাপ দিচ্ছিল। দাবি না মানায় প্রথমে তার দোকানে হামলা চালানো হয় এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।