সর্বশেষ
রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাস্তার ধারে সরকারি গাছ কেটে নিলেন জামায়াত নেতা।

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাস্তার ধারে সরকারি গাছ কেটে নিলেন জামায়াত নেতা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পিয়ার আলী নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পিয়ার আলী জামায়াত ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া গত ২০ ফেব্রুয়ারি কোনো ধরনের অনুমতি ছাড়া শ্রীরামিসি বাজার হতে মিয়ার বাজার রোডের সরকারি রাস্তার পাশে লাগানো ২টি গাছ কেটে নিয়েছেন। গাছের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পিয়ার আলী ও তার ভাই আহবাব হোসেন জামায়াত করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সরকারি জায়গার গাছ কেটে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। প্রভাবশালী হওয়ার কারণে কেউ কথা বলছে না। অভিযুক্ত পিয়ার আলী বলেন, যাতায়াতের সময় বিদ্যুতের তারে ও গাড়িতে লাগার কারণে সরল মনে গাছটি কেটে ফেলেছি। মিরপুর, সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার বলেন, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা পিয়ার আলী ও আহবাব মিয়া সরকারি রাস্তার পাশে প্রাপ্তবয়স্ক দুটি গাছ কেটে নেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে রিপোর্ট করেছি। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি শুনেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।