সর্বশেষ
রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।রাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাঁদা না পেয়ে প্রবাসীর মালামাল লুট করলেন ছাত্রদল নেতা।

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদা না পেয়ে প্রবাসীর মালামাল লুট করলেন ছাত্রদল নেতা।
চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী জানান, তারা অন্য এলাকা থেকে এসে জমি কিনে বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এ সময় মাসুদুর রহমান মাসুদ, তার বড় ভাই সাদিক ও ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ কয়েকজন তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্বাচনের সময় কোনো বাধা না দিলেও নির্বাচন শেষে তারা পুনরায় টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। তিনি অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে ভবন নির্মাণকাজে ব্যবহৃত রড নিয়ে যায়। বাধা দিতে গেলে হামলার শিকার হতে হয়। এমনকি দাবিকৃত টাকা না দিলে মেয়ের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এতে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে। অভিযোগের বিষয়ে মাসুদুর রহমান মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আগে জানা ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।