বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিলেন জামায়াত আমির।

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। ভালো কাজের সাধুবাদ দেওয়া হবে, কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে রুখে দাঁড়ানো হবে।
সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল দমন না করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।
ইফতার মাহফিলে এগারো দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।