সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মীরা নিজ দলের নেতাকে পিটিয়ে হত্যা।

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মীরা নিজ দলের নেতাকে পিটিয়ে হত্যা।
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ–এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে গ্রামে একটি ইসলামিক জালসা ও মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চাইলে অপর পক্ষ, যার মধ্যে নিহত এরশাদ আলীও ছিলেন, স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। তর্কাতর্কির একপর্যায়ে আলোচনা ভেস্তে যায়। পুলিশ জানায়, রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ কয়েকজন এরশাদ আলীর পথরোধ করেন। অভিযোগ রয়েছে, তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে অন্য মুসল্লিরা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।