সর্বশেষ
বান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।বাংলাদেশ বিমানের ৪ পাইলটের লাইসেন্সে জালিয়াতির অভিযোগ, তদন্ত শুরু।বান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।বাংলাদেশ বিমানের ৪ পাইলটের লাইসেন্সে জালিয়াতির অভিযোগ, তদন্ত শুরু।
Live Bangla Logo

ইফতার মাহফিল আয়োজন করায় ছাত্রদলের হামীমকে শোকজ: লিখিত জবাব না দেওয়ার ঘোষণা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ইফতার মাহফিল আয়োজন করায় ছাত্রদলের হামীমকে শোকজ: লিখিত জবাব না দেওয়ার ঘোষণা
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। দিবাগত রাত প্রায় ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামিম বলেন, কেন তাকে শোকজ করা হয়েছে তা তিনি জানেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ প্রকাশের পর দেশজুড়ে শিক্ষার্থী ও নেতাকর্মীরা তার কাছে কারণ জানতে চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। হামিমের ভাষ্য, শোকজ পাওয়ার পর তিনি দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশেই নোটিশ দেওয়া হয়েছে। পরে তিনি জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করাই শোকজের কারণ। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ব্যক্তিগত উদ্যোগে ওই আয়োজন করেছিলেন এবং এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। অতীতে ডাকসু নির্বাচনে জিএস পদে মনোনয়ন ও প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই ইফতারের আয়োজন করেন। লিখিত জবাব না দেওয়ার ঘোষণা দিয়ে হামিম বলেন, তাকে ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র দেওয়া হয়নি। তবে তার উদ্যোগে সংগঠনের কোনো ক্ষতি হয়ে থাকলে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনার অনুরোধ জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন।