সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US sanctions Cambodian senator over purported scam network linksসূত্রের খবর অনুযায়ী, Trump says he is keeping Strait of Hormuz closed, not Iranখবরে প্রকাশ, Will complex EU loan deal intensify conflict?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, War-driven demand boosts profits for weapons and aircraft manufacturersদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU formally approves 90bn euro Ukraine loan and new sanctions on Russiaদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Funeral held for journalist killed in targeted Israeli strikeখবরে প্রকাশ, Milei administration in Argentina blocks journalist access to Casa Rosadaখবরে প্রকাশ, Meta lines up layoffs while Microsoft offers buyoutsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US sanctions Cambodian senator over purported scam network linksসূত্রের খবর অনুযায়ী, Trump says he is keeping Strait of Hormuz closed, not Iranখবরে প্রকাশ, Will complex EU loan deal intensify conflict?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, War-driven demand boosts profits for weapons and aircraft manufacturersদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU formally approves 90bn euro Ukraine loan and new sanctions on Russiaদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Funeral held for journalist killed in targeted Israeli strikeখবরে প্রকাশ, Milei administration in Argentina blocks journalist access to Casa Rosadaখবরে প্রকাশ, Meta lines up layoffs while Microsoft offers buyouts
Live Bangla Logo

সিরাজগঞ্জের আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষে নিহত ২, আহত ৫।

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জের আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষে নিহত ২, আহত ৫।
রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামের সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণে অবস্থিত ৫ বিঘা সরকারি খাস পুকুরের দখল ও লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মৃত নজর উদ্দিনের ছেলে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী গত ১৫/১৬ বছর ধরে পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করতেন। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপিপন্থী আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে জাল ফেললে আছমত আলীর সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। আহত ইসমাইল হোসেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান। অপর আহত আব্দুস সালাম সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী দাবি করেন, নিহত দুইজনই বিএনপির সমর্থক ছিলেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।