সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে গণ ধর্ষণের পর হত‍্যা।

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬
জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে গণ ধর্ষণের পর হত‍্যা।
জমিসংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত তিনটার দিকে সাহ্‌রি খাওয়ার জন্য ওঠেন ওই গৃহবধূ। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। আক্রান্ত গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীদের সামনেই মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নির্জন এলাকায় ওই ঘরে ভোররাতে সাহ্‌রি খেতে উঠেছিলেন ওই গৃহবধূ। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।" ওসি নুর আহমদ আরও জানান, সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ওসি নুর আহমদ বলেন, "জমিসংক্রান্ত বিষয় নিয়ে গৃহবধূর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মামলা রয়েছে। বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড কি না, তার অনুসন্ধান চলছে।" গৃহবধূর স্বামী প্রবাসী। তাঁর বড় ভাই বলেন, "জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।"