সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে চাঁ দা বা জি র ঘটনায় গ্রে প্তা র ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬
সিলেটে চাঁ দা বা জি র ঘটনায় গ্রে প্তা র ছাত্রদল নেতা বহিষ্কার
সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইফতারের পর জৈন্তাপুর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। পুলিশ ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বড়গাং নদীর তীরবর্তী বেড়িবাঁধ নির্মাণ এলাকায় নেওয়ার সময় হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে কয়েকটি ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় রহমত মারুফের বাবা জামাল আহমদসহ ১০-১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের কাজ চালিয়ে যেতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন রহমত মারুফ। ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ব্যবস্থাপক ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয় এবং ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। এ সময় প্রকল্প ব্যবস্থাপকের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমদসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রহমত মারুফকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।