সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রাম বন্দরে তেল-গ‍্যাসবাহী ১০ জাহাজ।

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
চট্টগ্রাম বন্দরে তেল-গ‍্যাসবাহী ১০ জাহাজ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই তেল-গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে ও বন্দরে ভিড়ছে ১০টি জাহাজ। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার আগেই পারস্য উপসাগর ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে রওনা হওয়া এসব জাহাজ এখন একে একে বন্দরে পৌঁছাতে শুরু করেছে। রোববার (৮ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ৮টি জাহাজের তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এসব জাহাজে মোট প্রায় পৌনে ৪ লাখ টন জ্বালানি পণ্য রয়েছে। এর মধ্যে চারটি জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকি চারটি জাহাজে ডিজেল, ফার্নেস তেল ও কনডেনসেটসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর একটি ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং কয়েকটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। পর্যায়ক্রমে এগুলো থেকে জ্বালানি খালাস করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এসব জ্বালানি খালাস শেষে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় ব্যবহার করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই এসব আমদানি কার্যক্রম চালু রেখেছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে করে দেশের জ্বালানি মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখার আশা করা হচ্ছে।