সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগের মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
আওয়ামিলীগের মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহিউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলায় অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় তিনি স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।