সর্বশেষ
ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬
মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।



ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশনের প্রতিবেদনে। একই সঙ্গে এসব সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া এবং সেখানে অবস্থানকারীদের সম্পত্তি জব্দ করার সুপারিশও করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম–এর প্রকাশিত রিপোর্ট ২০২৬-এ এ সুপারিশ করা হয়।


প্রতিবেদনে বলা হয়, ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমশ বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বাড়ছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ভারতকে ‘সিপিসি’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে।


রিপোর্ট প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘একপেশে’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে।


মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলো উপেক্ষা করে এমন প্রতিবেদন প্রকাশ গ্রহণযোগ্য নয়।