সর্বশেষ
শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পশাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্প
Live Bangla Logo

রিকশায় বসা মহিলার ভ‍্যানেটি ব‍্যাগ ধরে ছিনতাইকারীর টান: রিকশা থেকে পড়ে মৃত্যু।

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
রিকশায় বসা মহিলার ভ‍্যানেটি ব‍্যাগ ধরে ছিনতাইকারীর টান: রিকশা থেকে পড়ে মৃত্যু।

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে ব্যাটারির রিকশা থেকে রাস্তায় পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বছর দুই আগে গার্মেন্টসকর্মী লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।



স্বজনরা বলছেন, বৃহস্পতিবার দক্ষিণখানের বাসা থেকেই ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন মুক্তা। রিকশায় বসা অবস্থায় তার ভ্যানিটি ব্যাগ ধরে প্রাইভেটকার থেকে টান দেয় ছিনতাইকারীরা। সেসময় সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

ঢাকা মেডিকেলে মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, রাস্তায় পড়ে যাওয়ার পর পথচারী ও রিকশার অপর যাত্রী মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা ‘দেরি হওয়ায়’ টঙ্গীতে আহসানউল্লাহ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চতুর্থ দফায় পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।


তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।”