সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

লক্ষ্মীপুরে যুবকের পায়ের রগ কেটে দিলেন যুবদল নেতা।

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬
লক্ষ্মীপুরে যুবকের পায়ের রগ কেটে দিলেন যুবদল নেতা।

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে আরমান হোসেন (৩১) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২০ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির (৫৫)-এর নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়।


আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ২০২৪ সালের ৭ আগস্ট জেলা যুবদল তাকে ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে বহিষ্কার করে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখা নিয়ে হুমায়ুন ও আরমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে হুমায়ুন আরমানকে মারধর করে। বিষয়টি স্থানীয় নেতাদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুদিন পর আবারও তাকে মারধর করা হয়।


ভুক্তভোগীর স্বজনরা জানান, থানায় অভিযোগ দায়ের এবং বিষয়টি পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানানোর কারণে হুমায়ুন আরও ক্ষুব্ধ হন। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আরমানের ওপর পুনরায় হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে তার পায়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করলে তার পায়ের রগ কেটে যায়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক মাহমুদুল করিম জানান, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। গাছের ডালপালা নিয়ে বিরোধের জেরে আরমান থানায় অভিযোগ করেছিলেন। পরবর্তীতে পাল্টাপাল্টি মারধরের ঘটনাও ঘটে। সর্বশেষ হামলার ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।