সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

নারায়ণগঞ্জের এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে ।

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যাত্রামুড়া এলাকায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গৃহবধূর স্বামী ঘরের বাইরে বাথরুমে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দরজা ও গেট টপকে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহবধূর গলায় ছুরি ধরে জিম্মি করে। কিছুক্ষণ পর স্বামী ঘরে ফিরলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।


ভুক্তভোগীর স্বামী জানান, দুর্বৃত্তরা তাকে ও তার তিন বছর বয়সী সন্তানকে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করে। স্ত্রীর গলায় ছুরি ধরে রাখার পাশাপাশি তার গলাতেও অস্ত্র ঠেকানো হয়। সামান্য প্রতিবাদ করলে পুরো পরিবারকে হত্যার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি কোনো প্রতিরোধ করতে পারেননি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত আফজাল খান ও তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় একজন স্বামীকে জিম্মি করে রাখে এবং আরেকজন শিশুটির দিকে অস্ত্র তাক করে রাখে যাতে কেউ বাধা দিতে না পারে।


ঘটনার পর দুর্বৃত্তরা ভুক্তভোগীর স্বামীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এছাড়া প্রধান অভিযুক্ত নিজেকে প্রভাবশালী মহলের লোক পরিচয় দিয়ে স্থানীয় রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করেছে বলেও অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর চরম আতঙ্ক ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে দেরি হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


মোঃ সবজেল হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।