কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১।

টাঙ্গাইলের কালিহাতীতে করবস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনায় ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন। এছাড়াও দুই ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।
নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে। হাতিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাইম।
স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস যাবত কমিটি সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলা ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে।
গত ঈদেও দুই গ্রুপ আলাদা ঈদের নামাজ আদায় করেছে। গত মঙ্গলবার রাতে আবার তাদের সঙ্গে ঝগড়া ও হামলা হয়। আজ সকালেও একাধিকবার সংঘর্ষ হয়।