সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পৈতৃক সম্পত্তি ভাগে কম পাওয়ায় বাবার কবরে ভাঙচুর করলো ছেলে।

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
পৈতৃক সম্পত্তি ভাগে কম পাওয়ায় বাবার কবরে ভাঙচুর করলো ছেলে।

গাইবান্ধার সদর উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার কবরের বেষ্টনী ভাঙচুরের ঘটনা ঘটেছে। জমির অংশ কম পাওয়ার ক্ষোভে ছেলে নিজ বাবার কবরের ঘেরা অংশ ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দখোলাহাটী ইউনিয়র দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দেন। তবে বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ছোট ছেলে শাহ আলম মিয়া শালু। তার দাবি, অন্য ভাইদের তুলনায় তিনি কম জমি পেয়েছেন। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার তিনি বাবার কবরস্থানে গিয়ে কবরের বেষ্টনী ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলটি তার দ্বিতীয় ভাই ইকবাল মিয়ার জমির ভেতরে হওয়ায় বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে লাঠি ও পায়ের আঘাতে কবরের বেষ্টনী ভাঙচুর করছেন। এ সময় কবরের আশপাশে স্থানীয় অনেক নারী-পুরুষকেও দেখা যায়।


স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় তার প্রভাব রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না বলেও অনেকে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, পারিবারিকভাখোলাহাটী ইউনিয়ন পরিষর চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, ঘটনাটি অত্যন্ত গর্হিত। সম্পত্তির বিরোধের কারণে বাবার কবরে ভাঙচুর চালানো মোটেও উচিত হয়নি।বাংলাদেশ পুলিশসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিডিওটি এখনো তাদের নজরে আসেনি এবং এ ঘটনায় কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে বা বিষয়টি নজরে এলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে।


িকে