সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঈদ বকশিস দেওয়ার কথা বলে গলা কেটে হত্যা: বিএনপি নেতা বহিষ্কার।

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
ঈদ বকশিস দেওয়ার কথা বলে গলা কেটে হত্যা: বিএনপি নেতা বহিষ্কার।

সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলায় সোহেল রানা (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সড়াতৈল গ্রামের সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অভিযোগ ওঠায় ও নিহতের মায়ের দায়ের করা মামলায় আসামি হওয়ায় দলীয় সব পদ থেকে সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এর আগে ২১ মার্চ ঈদের দিন সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেত থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে।


বহিষ্কৃত সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং একই গ্রামের আদম ব্যাপারীর ছেলে।


শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আশা করছে।


প্রসঙ্গত, ঈদের আগের শুক্রবার সন্ধ্যায় ঈদ বকশিশ দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, তাকে গলা কেটে এবং মাথা ও গালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।