সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

রাজবাড়ীতে বিএনপি নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা।

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
রাজবাড়ীতে বিএনপি নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নেতার স্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টায় দৌলতদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।


আহত বিএনপি নেতা শাজাহান সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। অভিযুক্তরা হলেন— দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শেখ, ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগ সভাপতি মো. বাকেন। তাদের সহযোগী হিসেবে জীবন প্রামানিক, নাসির, সিনবাদ, রানা প্রামানিক ও রুবেল প্রামানিকের নাম উল্লেখ করা হয়েছে।


শাজাহান সরদার অভিযোগ করেন, নেশার জন্য ইয়াছিন শেখ তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জীবন প্রামানিক তাকে এরশাদের দোকানের সামনে ডেকে নিয়ে যান। সেখানে ইয়াছিনসহ কয়েকজন তাকে মারধর করেন। তার সঙ্গে থাকা নাতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যান।


তিনি আরও জানান, অচেতন অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। বিএনপি করার কারণে আগেও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।


এ বিষয়ে অভিযুক্ত মো. ইয়াছিন শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।