সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপালেন চাচা।

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপালেন চাচা।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার চাচা পান্না বিশ্বাস ও তার সহযোগীদের বিরুদ্ধে।


শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।


স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করে। পরে শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি করার পরও হামলাকারীরা সেখানে গিয়ে রাসেলের ওপর পুনরায় হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।


রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা পান্না বিশ্বাসের লোকজন আগের রাতেই মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে ‘চায়নিজ কুড়াল’ দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।


অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।


কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস জানান, সকালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুব্রত মালো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপালেন চাচা। | Live Bangla