সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।
Live Bangla Logo

মীমাংসার কথা বলে ডেকে এনে বিএনপির কর্মীদের কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ, ডামুড্যায় উত্তেজনা

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
মীমাংসার কথা বলে ডেকে এনে বিএনপির কর্মীদের কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ, ডামুড্যায় উত্তেজনা



শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মীমাংসার কথা বলে ডেকে এনে বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। তবে স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


হামলায় আহতরা হলেন—মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খানের সমর্থকদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। ঈদকে কেন্দ্র করে প্রায়ই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে গত ৫ আগস্টের পর শাওন ও তার অনুসারীরা এলাকায় অনুপস্থিত ছিলেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তারা এলাকায় ফিরে এসে বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নেন।


অভিযোগ রয়েছে, মীমাংসার বৈঠকের কথা বলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয়।


পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।