সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।১১ বছর বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছি, আমি খুব অসহায়, আমার সঙ্গে এক আল্লাহ ছাড়া কেউ নাই: তনুর বাবা।জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।
Live Bangla Logo

নোয়াখালীর আন্ডারচরে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে ‘অমানবিক নির্যাতন’ অভিযোগ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
নোয়াখালীর আন্ডারচরে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে ‘অমানবিক নির্যাতন’ অভিযোগ



নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ছাত্রদলের আট নেতাকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সোহেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের ভুক্তভোগী সদস্যরা এ অভিযোগ করেন।


আহতরা হলেন—সদর উপজেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. রনি, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রাজিব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তাবিব, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়, সদস্য মো. রাকিব, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাসেল, সদস্য মো. ইউছুফ ও কর্মী মো. আকরাম।


ভুক্তভোগীদের অভিযোগ, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যে তারা স্থানীয় বন্ধুদের সঙ্গে বাংলাবাজার এলাকায় যান। সেখানে মো. সোহেল নামের এক ব্যক্তি তাদের পূর্ব শত্রুপক্ষ ভেবে আটক করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিমের কার্যালয়ে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করেন। কোনো সংশ্লিষ্টতা না পেলেও কিছুক্ষণ পর হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, হকিস্টিক, রড ও পাইপ নিয়ে অফিসে ঢুকে তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়।


সেখানে হাত, চোখ-মুখ বেঁধে ধাপে ধাপে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। নির্যাতনের সময় লাঠি ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


ভুক্তভোগীদের দাবি, আন্ডারচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম, মো. সোহেল, রুহুল আমিন ও মামুন মেম্বারের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং তাদের হত্যার উদ্দেশ্যেই নির্যাতন করা হয়। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


অভিযোগের বিষয়ে মো. সোহেল বলেন, তাকে খোঁজার জন্য কয়েকজন লোক এসেছে—এমন খবর পেয়ে তিনি সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে হামলা চালায় এবং তিনি নিজেও আহত হন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আহতরা কোনো পক্ষের সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।