সর্বশেষ
ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরাইল। তবে এরই মধ্যে কিছু মানুষ ব্যক্তিগত লাভের অসদুপায় খুঁজে বের করেছেন। ইসরাইলি চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, শপিং সেন্টার ও রেস্তোরাঁয় কিছু মানুষ খেয়ে দেয়ে ইচ্ছে করে সাইরেনের অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলে যখন সবাই আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান, তখন ওই ব্যক্তিরা সেই বিশৃঙ্খলার সুযোগে বিল না দিয়েই বেরিয়ে পড়েন।


চলমান যুদ্ধের কারণে ইসরাইলে সাইরেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিল ফাঁকি দেওয়ার ঘটনা কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের মতে, জরুরি সতর্কতা সংকেতের এমন অপব্যবহার সংকটকালীন জননিরাপত্তা ও জবাবদিহিতাকে ক্ষতিগ্রস্ত করছে।

এখন পর্যন্ত এ ধরনের ঘটনার কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সতর্কতায় ভারী আক্রান্ত এলাকাগুলোতে এটি ক্রমেই একটি নতুন সমস্যা হিসেবে মাথাচাড়া দিচ্ছে।